Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/faridrpp/cbna24.com/wp-content/themes/newspaper-lite/template-parts/content-single.php on line 41
কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন-এর স্ত্রী অ্যালেন ক্রেতিয়েন আর নেই
ক্যুইবেকের শয়নিগানে (Shawinigan) নিজ বাড়িতে আজ শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে পরিবার দ্বারা পরিবেষ্ঠিত হয়ে মারা যান কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েনের (Jean Chrétien)এর স্ত্রী অ্যালেন ক্রেতিয়েন (Aline Chretien) ।মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর ।মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন তার স্ত্রী অ্যালেন ক্রেতিয়েনকে তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা এবং তাঁর “জিব্রাল্টার রক” বলে মনে করতেন । অ্যালেন ক্রেটিয়েন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েনের জীবনে সম্ভবত সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যা কানাডিয়ানরা জানত না। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন ১৯৯৩ খ্রী: থেকে ২০০৩ সাল পর্যন্ত ১০ বছর কানাডার সফল প্রধানমন্ত্রী ছিলেন লিবারেল পার্টি থেকে ।১৯৫৭ সালে তারা বিবাহ করেন ।৬৩ বছর যাবত তারা সুখী দম্পতি ছিলেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অ্যালেন ক্রেতিয়েনের মৃত্যুতে শনিবার শোক প্রকাশ করে বলেছেন যে ক্রেতিয়েন তার সততা, অধ্যবসায় এবং একজন বহু সংস্কৃতিবাদ ও দ্বিভাষিকতার চ্যাম্পিয়ন হিসাবে কানাডিয়ানরা তার কাছে ঋনী হয়ে থাকবে।
ঢাকায় ফোবানার সংবাদ সম্মেলন অনুষ্টিত ৩৭তম ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিয়লে ১-৩ সেপ্টেম্বর ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা-ফোবানার ৩৭ তম সম্মেলন অনুষ্টিত হবে কানাডার মন্ট্রিয়ল শহরে আগামী সেপ্টেম্বরের ১,২ ও ৩ তারিখে শেরাটন লাভাল হোটেলে। রবিবার ১২ মার্চ জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনাতনে (ভিআইপি লাউঞ্জ) সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফোবানা চেয়ারম্যন […]
বোধের পংক্তিমালায় কাটুক স্থবির অন্ধকার – সময়ের এই শ্লোগানকে প্রানে ধারন করে সিবিএনএ নিউজ ডেস্ক, মন্ট্রিয়ল।। মার্চ ৬,১৩,১৪,২০ ও ২৭ তারিখ প্রতি শনিবার দিনব্যাপী প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ভার্চুয়াল আবৃত্তি উৎসব। মাস্যব্যাপী প্রতি শনিবারের পাশাপাশি শুধু ১৪ মার্চ রবিবারও অনুষ্ঠিত হবে। গত শনিবার ৬ মার্চ শনিবার থেকে শুরু হয়েছে। উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২১ – […]