Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/faridrpp/cbna24.com/wp-content/themes/newspaper-lite/template-parts/content-single.php on line 41
কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন-এর স্ত্রী অ্যালেন ক্রেতিয়েন আর নেই
ক্যুইবেকের শয়নিগানে (Shawinigan) নিজ বাড়িতে আজ শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে পরিবার দ্বারা পরিবেষ্ঠিত হয়ে মারা যান কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েনের (Jean Chrétien)এর স্ত্রী অ্যালেন ক্রেতিয়েন (Aline Chretien) ।মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর ।মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন তার স্ত্রী অ্যালেন ক্রেতিয়েনকে তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা এবং তাঁর “জিব্রাল্টার রক” বলে মনে করতেন । অ্যালেন ক্রেটিয়েন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েনের জীবনে সম্ভবত সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যা কানাডিয়ানরা জানত না। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন ১৯৯৩ খ্রী: থেকে ২০০৩ সাল পর্যন্ত ১০ বছর কানাডার সফল প্রধানমন্ত্রী ছিলেন লিবারেল পার্টি থেকে ।১৯৫৭ সালে তারা বিবাহ করেন ।৬৩ বছর যাবত তারা সুখী দম্পতি ছিলেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অ্যালেন ক্রেতিয়েনের মৃত্যুতে শনিবার শোক প্রকাশ করে বলেছেন যে ক্রেতিয়েন তার সততা, অধ্যবসায় এবং একজন বহু সংস্কৃতিবাদ ও দ্বিভাষিকতার চ্যাম্পিয়ন হিসাবে কানাডিয়ানরা তার কাছে ঋনী হয়ে থাকবে।
কানাডায় ব্যাংকে গোলাগুলি, নিহত ২ কানাডায় একটি ব্যাংকে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। নিহত দু’জনই বন্দুকধারী ছিলেন। এছাড়া এঘটনায় আরও ৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি ব্যাংকে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে একইস্থানে একটি সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়ার পর বিস্ফোরণের আশঙ্কায় পার্শ্ববর্তী বাড়িগুলো খালি […]
অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন । বঙ্গবন্ধুর জন্ম বার্ষিক উপলক্ষ্যে অন্টারিও আওয়ামী লীগ, কানাডার উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্টারিও আওয়ামী লীগের সহ সভাপতি ও বাকসুর সাবেক ভিপি ফয়জুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায়, আলোচনায় […]
মন্ট্রিয়ল প্রবাসী সংগঠক নাজমুল ইসলাম আর নেই প্রায় বিশ দিন মৃত্যূর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পরাজিত হলেন মন্ট্রিয়ল প্রবাসী সংগঠক নাজমুল ইসলাম (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। গত ৩সেপ্টেম্বর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং গতকাল ২৩ সেপ্টেম্বর বিকালে কোমায় থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের ভাইস প্রেসিডেন্ট ছিলেন নাজমুল […]