বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে কানাডায় বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে কানাডায় মন্ট্রিয়ালের আমেরিকান এম্বাসির সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে কানাডা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান এবং সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নেতৃত্বে ১০ই মে রোববার দুপুরে কানাডার মন্ট্রিয়াল ডাউন টাউনের স্ট্যানলি স্ট্রিটে আমেরিকান এম্বাসির সামনে কানাডা আওয়ামীলীগের আয়োজনে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। এই বিশাল সমাবেশে যোগ দিয়েছেন কুইবেক আওয়ামীলী্গ, যুবলীগ, ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধে স্বপক্ষের সংগঠন ও হিউম্যান রাইট এক্টিভিস্ট মি. উইলিয়াম সন। আমেরিকান এম্বাসির সামনে অসংখ্য নেতাকর্মী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন। তারা বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে অভিহিত করে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘একটি অসাংবিধানিক ও পাতানো নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এটি মৌলিক মানবাধিকার ও বহুদলীয় গণতন্ত্রের পরিপন্থী। আমরা বিশ্ব সম্প্রদায়কে জানাতে এসেছি যে, বাংলাদেশের মানুষ এই কালো আইন মানে না।”
বক্তারা আরও বলেন, অচিরেই এই কালো আইন বাতিল করুন , বর্তমান সরকার রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আইনি মারপ্যাঁচ ব্যবহার করে দলটিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সমাবেশ পরিচালনা করেন যুগ্ম সম্পাদক ইতরাদ জুবেরী সেলিম।
বক্তিতা করেন – কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ইতরাদ জুবেরী সেলিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুইট, কুইবেক আওয়ামীলীগের সভাপতি মুন্সী বশির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা হোসে্ন, যুবলীগ নেতা সাইফুর রহমান, পিয়াস আহমেদ, শরীফ উল্লাহ, ছাত্রলীগ নেতা সাফ্ফানুল করিম, কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা এবিএম বশির উদ্দিন, গ্লোবাল অ্যালায়েন্সের কর্ণধার ইশরাত আলম, সাবেক ছাত্রনেতা গোলাম মোতাহের মিয়া, সুলতান আহম্মেদ, মাসুদ সিদ্দিকী, রনজিৎ মজুমদার, আব্দুল হাই, দিদার ভূঁইয়া, অলোক চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।