কানাডার টরন্টোতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর ৭০ বছর উদযাপন
লায়লা নুসরাত। কা না ডা র সংবাদ
June 13, 2022
'গৌরবের ৭০ বছর' অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সাবেক সভাপতি নাসির উদ দুজা
কানাডার টরন্টোতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর ৭০ বছর উদযাপন
কানাডার স্থানীয় সময় আজ ১২ই জুন, রবিবার, টরন্টোর ৯ ডজ রোডের রয়েল কানাডিয়ান লিজিয়ন হল এ বৃহত্তর টরন্টোতে বসবাসকারী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর প্রাক্তন সদস্যরা তাঁদের প্রাণের সংগঠনের ৭০ বছর উদযাপন করেন। ‘গৌরবের ৭০ বছর’ শিরোনামে এই অনুষ্ঠানে সংগঠনের শতাধিক সদস্য এক অনাবিল আনন্দ উৎসবে মেতে উঠেন। কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, স্মৃতিচারণ এবং প্রাক্তন সদস্যদের মতবিনিময়ের মধ্যে দিয়ে প্রায় চার ঘণ্টার এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে এক প্রাণের স্পন্দন ধ্বনিত হয়।
১৯৫২ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক এবং অসাম্প্রদায়িক দেশ গঠনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অবদান বাংলাদেশের ইতিহাসে সব সময় উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। দেশের বিভিন্ন ক্রান্তিকালে এই সংগঠন সব সময় অগ্রণী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সংগঠনের সদস্যদের মধ্যে যে সম্প্রীতির দৃঢ় বন্ধন লক্ষ্য করা যায়, তা বাংলাদেশের অন্য কোন ছাত্র সংগঠনের মধ্যে কখনও লক্ষ্য করা যায় না। যার ফলে প্রবাসে থেকেও এত অধিক সংখ্যক সদস্যের সমাবেশ ও মিলন মেলা সবার নজর কাড়ে। অনুষ্ঠানে ছাত্র ইউনিয়নের প্রাক্তন সদস্যরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন, তারা আজীবন সুন্দর সমাজ এবং মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাবেন।
‘গৌরবের ৭০ বছর’ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ
‘গৌরবের ৭০ বছর’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা এবং গৌরবের ৭০ বছর অনুষ্ঠানের সমন্বয়ক মাহাবুব আজাদ। এ অনুষ্ঠানে ছাত্র রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও মুক্তিযোদ্ধা ডঃ আজিজুল হক, মাসুক মিয়া, প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা দেলওয়ার এলাহী, মনোরঞ্জন তালুকদার, আকরাম সাইয়েদ হেলাল এবং কানাডা উদীচীর সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতা মিনারা বেগম। এ ছাড়া এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে, বিশিষ্ট সংগীত শিল্পী আলেয়া শরাফী, প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডার আহ্বায়ক মাহবুব আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতা মনিরুজ্জামান রাজু, টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক এবং বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি আসাদ চৌধুরী।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি, আন্তজার্তিক স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সহ সাধারণ সম্পাদক নাসির উদ দুজা। আয়োজক কমিটির পক্ষ থেকে এ অনুষ্ঠানে উপস্থিত দর্শক, আগত অতিথি, বক্তা, শিল্পী এবং আয়োজন কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা আজফার সৈয়দ ফেরদৌস।
শারমিন শরীফ শর্মী এবং সোলায়মান তালুত রবিনের সঞ্চালনায় ‘গৌরবের ৭০ বছর’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয় দাশ, মৈত্রেয়ী দেবী, মমতাজ মমতা, সুভাষ দাশ, এবং শাজাহান কামাল। অনুষ্ঠানের সবশেষে সমবেতভাবে কানাডা এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
জ্যামাইকায় গভর্নর জেনারেলের নিকট বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ কিংস্টন, ১৬ জুলাই ২০২৪: আজ ক্যারিবিয়ান অঞ্চলের দেশ জ্যামাইকাতে সমবর্তী হাই কমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। দ্বীপরাষ্ট্র জ্যামাইকার রাজধানী কিংস্টনে অবস্থিত কিংস্ হাউজে জ্যামাইকার গভর্ণর জেনারেল স্যার প্যাট্রিক লিন্টন অ্যালেন এর কাছে তিনি আজ মঙ্গলবার, ১৬ জুলাই […]
বাংলাদেশ হিন্দু মন্দিরে উদয়াস্ত মহানাম সংকীর্তন মন্ট্রিয়লস্থ বাংলাদেশ হিন্দু মন্দিরে গত ২২ ও ২৩ জুলাই বিগ্রহ প্রতিষ্ঠার বর্ষপুর্তিতে জীব ও জগতের মঙ্গল ও কল্যাণ কামনার্থে অত্যধিক ভক্তিমিশ্রিত আনন্দঘন পরিবেশে বিনম্র শ্রদ্ধায় পবিত্র যজ্ঞ ও উদয়াস্ত মহানাম সংকীর্তন উদযাপিত হয়েছে। উদয়াস্ত মহানাম সংকীর্তনে দিনভর ভক্তমন্ডলীর উপস্থিতিতে ও উৎসাহ ছিল সত্যিই প্রশংসনীয়। ২২ জুলাই শুক্রবার ছিল অধিবাস […]
জন্ম : ১৩, জানুয়ারি ১৯৩৮, মৃত্যু : ৭, নভেম্বর ২০১৯ ‘যারা হাটকে যারা বাঁচকে, ইয়ে হ্যায় নোবেল মেরি জান’— যিনি লিখেছিলেন এই শিরোনাম ||| সিদ্ধার্থ সিংহ নবনীতাদির বাড়িতে কবে যে প্রথম গিয়েছিলাম, এখন আর মনে নেই। না, তখনও সিঁড়ি-লাগোয়া ইস্পাতের চ্যানেলে বসানো ইলেক্ট্রিকে টানা চেয়ারে করে তিনি ওঠানামা করতেন না। তার পর মাঝে মাঝেই যেতাম […]