বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। ছবি : ভিডিও থেকে নেওয়া।
বিমানবন্দরে এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে জড়িত এপিবিএন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।
ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের কথা কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে এক এপিবিএন সদস্য ওই প্রবাসীর ঘাড়ে হাত দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আরেক এপিবিএন সদস্য তার মালপত্র ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন।
জানা গেছে, গত রোববার কথা কাটাকাটির জের ধরে এপিবিএন সদস্যরা এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার পরপরই আশপাশে থাকা বাকি প্রবাসী যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করেন এবং ওই ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে প্রকাশ করেন।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, ভিডিওটি আমরা সংগ্রহ করছি। অভিযুক্ত এপিবিএনের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাইডেন প্রশাসনে বাংলাদেশি, যুক্তরাষ্ট্রে দেশের গর্ব নান্দাইলের জাইন আলম ফরাজী।। নাম তাঁর জাইন সিদ্দিকী। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নিয়োগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে। তাঁর পৈতৃক বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে। এত গুরুত্বপূর্ণ একটি পদে তাঁর নিয়োগ পাওয়ার খবরে গ্রামের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। চার বছর […]
ইতালিতে বসবাসরত অভিবাসীদের জন্য সুখবর এনেছে দেশটির সরকার। বহুল আলোচিত নাগরিকত্ব আইনে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে ইতালি সরকার, যার সুফল পেতে পারেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। নতুন বছরের শুরু থেকেই এই পরিবর্তনের বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের বাজেটে নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত […]
কাতারে পঞ্চম ধাপে খুলে দেওয়া হলো সব প্রতিষ্ঠান আমিন ব্যাপারী, কাতার থেকে। কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। তাই শর্তসাপেক্ষে আজ শুক্রবার পঞ্চম ধাপে বিধিনিষেধ শিথিল করে, খুলে দেওয়া হলো হোটেল, সেলুন, ড্রাইভিং, স্কুল, বিউটি পার্লার, সিনেমা হল, মিউজিয়াম লাইব্রেরি ও বিনোদনকেন্দ্রগুলো। কিন্তু প্রকারভেদে ৩০ থেকে […]