বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। ছবি : ভিডিও থেকে নেওয়া।
বিমানবন্দরে এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে জড়িত এপিবিএন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।
ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের কথা কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে এক এপিবিএন সদস্য ওই প্রবাসীর ঘাড়ে হাত দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আরেক এপিবিএন সদস্য তার মালপত্র ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন।
জানা গেছে, গত রোববার কথা কাটাকাটির জের ধরে এপিবিএন সদস্যরা এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার পরপরই আশপাশে থাকা বাকি প্রবাসী যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করেন এবং ওই ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে প্রকাশ করেন।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, ভিডিওটি আমরা সংগ্রহ করছি। অভিযুক্ত এপিবিএনের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইএস বধূ শামীমাকে পাচার করেন কানাডার গোয়েন্দা গুপ্তচর আইসিস বধূ হিসেবে পরিচিত শামীমা বেগম ও তার দুই বান্ধবীকে সিরিয়ায় পাচার করেছিলেন কানাডার এক স্পাই বা গুপ্তচর। তিনি ডাবল এজেন্ট হিসেবে কাজ করছিলেন। একদিকে তিনি কানাডাকে এসব বিষয়ে গোয়েন্দা তথ্য দিতেন। অন্যদিকে শামীমাদের মতো অনেক মানুষকে সিরিয়ায় আইএসের কাছে পৌঁছে দিতে সহায়তা করেছেন। তিনি হলেন কানাডিয়ান […]
ছবি বার্তা সংস্থা আনাদোলু লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা । লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে একটি পাচারকারী দলের সদস্যরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মিজদাহতে এ হত্যাকাণ্ড ঘটে। রাত সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য […]
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সু-সমন্বিত সাড়াদান ও সংহতি জোরদার করার আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এমপি। নিউইয়র্ক, ১৪ জুলাই ২০২২: চলমান বহুমূখী বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় বিশ্বব্যাপী সংহতি জোরদার এবং সু-সমন্বিত সাড়াদান প্রক্রিয়া গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি। তিনি বলেন, “গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের চ্যাম্পিয়নদের একজন হিসেবে আমাদের প্রধানমন্ত্রী শেখ […]