কানাডার সংবাদ ফিচার্ড

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে মন্ট্রিয়লে প্রতিবাদ সভা ও র‌্যালি

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে মন্ট্রিয়লে প্রতিবাদ সভা ও র‌্যালি

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি….

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশ ও শহরের মতো মন্ট্রিয়লের এটওয়াটার মেট্রো স্টেশনসংলগ্ন পার্কে এক বিশাল শান্তিপূর্ণ প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মন্ট্রিয়লের বিপুলসংখ্যক প্রবাসী এতে উপস্থিত হয়ে বাংলাদেশে অপ্রতিরোধ্য সংখ্যালঘু হত্যা-নির্যাতন, অগ্নিসংযোগ, জোরপূর্বক ধর্মান্তর এবং জায়গা-জমি দখলের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

পুরো অ্যালবামের ছবি দেখতে হলে

বক্তারা বলেন, “আমরা শান্তিতে বসবাস করতে চাই। এই দেশ ও এই মাটি আপনাদের মতো আমাদেরও। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের মাতৃভূমি। আমাদের সহায়-সম্পত্তি, বন্ধু ও স্বজনেরা সেখানে বসবাস করছেন। আমাদের শিকড়, আমাদের অস্তিত্ব সেখানে। সেই মাটিতে আমাদের একটু শান্তিতে থাকতে দিন।”

তাঁরা আরও বলেন, “আমরা রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে অপ্রতিরোধ্য সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের বিচার চাইতে এসেছি।”

বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

মিছিল শেষে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি… জাতীয় সংগীতটি বুকে ধারন আর কন্ঠে কন্ঠে গেয়ে গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়G

এসএস/সিএ

 

সংবাদটি শেয়ার করুন