কানাডার সংবাদ ফিচার্ড

মন্ট্রিয়লে বন্দুক হামলায় তিন জন নিহত, দুজন আহত। প্রধানমন্ত্রী’র শোক

ছবি: সংগৃহিত

মন্ট্রিয়লে বন্দুক হামলায় তিন জন নিহত, দুজন আহত। প্রধানমন্ত্রী’র শোক

মন্ট্রিয়লের কোট্ দ্যা নেইজ এলাকায় আজ সোমবার (২২ জুন ২০২৬) ঘটে যাওয়া বন্দুক হামলায় একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক ব্যক্তি এবং হামলাকারী নিহত হয়েছে। আরও একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।

সকাল প্রায় ১১:৩৫ মিনিটে জরুরি নম্বর ৯১১-এ ফোন করে জানানো হয় যে একটি হোটেলের জানালা থেকে একজন ব্যক্তি বন্দুক তাক করে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশ প্রধান ফাদি দাগের  জানান, ঘটনাস্থলে পৌঁছানো কর্মকর্তারা সরাসরি গুলির মুখে পড়েন।

ঘটনাটি মন্ট্রিয়লের কোট দ্যা নেইজ এলাকার একটি হোটেল ও বাণিজ্যিক কমপ্লেক্সের কাছে ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় এবং মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়।

ঘটনায় ১ জন মন্ট্রিয়ল পুলিশ কর্মকর্তা নিহত। হয়েছেন, এক জন বেসামরিক ব্যক্তি নিহত এবং হামলাকারী পুলিশের সঙ্গে গোলাগুলির সময় নিহত হয়েছে। আরও একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।  এছাড়াও আরও একজন বেসামরিক ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলাকারী সম্পর্কে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি দীর্ঘ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে সামরিক ধাঁচের পোশাক পরা অবস্থায় দেখা গেলেও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় বা উদ্দেশ্য প্রকাশ করেনি। কর্তৃপক্ষের ধারণা, দ্বিতীয় কোনো হামলাকারী ছিল না।

এ ব্যাপারে তদন্ত চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। বলা হচ্ছে ঘটনার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। কুইবেকের স্বাধীন তদন্ত সংস্থা বিষয়টি তদন্ত করছে। মন্ট্রিয়ল পুলিশ প্রধান এটিকে “সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নগুলোর একটি” বলে উল্লেখ করেছেন এবং জানান, ২০০২ সালের পর এই প্রথম মন্ট্রিয়লে কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশ কর্মকর্তা নিহত হলেন। পুলিশ কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গভীর শোক প্রকাশ করে বলেছেন তিনি ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক” হিসেবে বর্ণনা করেছেন। নিহত পুলিশ কর্মকর্তা ও সাধারণ নাগরিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহত পুলিশ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও সাহসী প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন।  ফেডারেল সরকারকে স্থানীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন।

ঘটনাটি মন্ট্রিয়লবাসীর জন্য অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসএস/সিএ

 

 

সংবাদটি শেয়ার করুন