Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/faridrpp/cbna24.com/wp-content/themes/newspaper-lite/template-parts/content-single.php on line 41
কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন-এর স্ত্রী অ্যালেন ক্রেতিয়েন আর নেই
ক্যুইবেকের শয়নিগানে (Shawinigan) নিজ বাড়িতে আজ শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে পরিবার দ্বারা পরিবেষ্ঠিত হয়ে মারা যান কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েনের (Jean Chrétien)এর স্ত্রী অ্যালেন ক্রেতিয়েন (Aline Chretien) ।মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর ।মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন তার স্ত্রী অ্যালেন ক্রেতিয়েনকে তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা এবং তাঁর “জিব্রাল্টার রক” বলে মনে করতেন । অ্যালেন ক্রেটিয়েন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েনের জীবনে সম্ভবত সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যা কানাডিয়ানরা জানত না। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন ১৯৯৩ খ্রী: থেকে ২০০৩ সাল পর্যন্ত ১০ বছর কানাডার সফল প্রধানমন্ত্রী ছিলেন লিবারেল পার্টি থেকে ।১৯৫৭ সালে তারা বিবাহ করেন ।৬৩ বছর যাবত তারা সুখী দম্পতি ছিলেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অ্যালেন ক্রেতিয়েনের মৃত্যুতে শনিবার শোক প্রকাশ করে বলেছেন যে ক্রেতিয়েন তার সততা, অধ্যবসায় এবং একজন বহু সংস্কৃতিবাদ ও দ্বিভাষিকতার চ্যাম্পিয়ন হিসাবে কানাডিয়ানরা তার কাছে ঋনী হয়ে থাকবে।
কানাডার অন্টারিও প্রদেশে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে টরন্টো – অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড জরুরী অবস্থা ঘোষণা করেছেন। প্রদেশটি COVID-19 করোনাভাইরাস এর প্রসারকে ধীর করার চেষ্টা করছেন। আজ মঙ্গলবার সকালে কুইন্স পার্কে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট, অর্থমন্ত্রী রড ফিলিপস এবং অন্টারিও সলিসিটার জেনারেল সিলভিয়া জোনসের পাশাপাশি ফোর্ড মঙ্গলবার এই ঘোষণা দেন। ফোর্ড বলেছেন “আমি অন্টারিও প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছি,” […]
কানাডায় কবিগুরুর ১৬১তম জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন আগামী ৭ মে’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন উপলক্ষ্যে কানাডার ক্যালগেরিতে প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে “আজ সন্ধ্যায় রবীন্দ্রনাথ” সংগীত সন্ধ্যা। বিশেষ এই দিনের আয়োজন কে স্মরণীয় ও সাফল্যমন্ডিত করতে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরি শহরের অদূরে রকিভিউ কাউন্টির “সীমানাপেরিয়ে”তে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এ […]