বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। ছবি : ভিডিও থেকে নেওয়া।
বিমানবন্দরে এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে জড়িত এপিবিএন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।
ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের কথা কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে এক এপিবিএন সদস্য ওই প্রবাসীর ঘাড়ে হাত দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আরেক এপিবিএন সদস্য তার মালপত্র ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন।
জানা গেছে, গত রোববার কথা কাটাকাটির জের ধরে এপিবিএন সদস্যরা এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার পরপরই আশপাশে থাকা বাকি প্রবাসী যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করেন এবং ওই ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে প্রকাশ করেন।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, ভিডিওটি আমরা সংগ্রহ করছি। অভিযুক্ত এপিবিএনের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রবাসী সাংবাদিক শামসুল ইসলাম আর নেই সিবিএনএ অনলাইন ডেস্ক/মন্ট্রিয়ল ২৪ মার্চ। প্রবাসী সাংবাদিক শামসুল ইসলাম আর নেই। মঙ্গলবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ঠিকানা’র শিকাগো প্রতিনিধি ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার অবকাশ শেষে শিকাগো ফিরে আসার কথা ছিল তার। কিন্তু দু’দিন আগে হঠাৎ […]
অমর একুশের বইমেলায় প্রকাশিত হচ্ছে শিব্বীর আহমেদ’র নতুন গল্পের বই ‘বিসর্জন’ ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ এর নতুন গল্পের বই বিসর্জন। বইটি লেখকের ৪১তম বই। বইটি প্রকাশ করছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। বিসর্জন উপন্যাসটির সাথে আরো চারটি গল্প সংযুক্ত করে বইটি সাজানো হয়েছে। বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই এই বইয়ের […]
মহামারিকালেও ইতিহাস গড়ছে বাংলাদেশের রিজার্ভ সিবিএনএ অনলাইন ডেক্স/ ২৮ এপ্রিল ২০২১ | এক বছরেরও বেশি সময় ধরে প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব।মন্দা দেখা দিয়েছে অর্থনীতির।কিন্তু এই মহামারিকালেও বাংলাদেশের রিজার্ভ একের পর একের রেকর্ড গড়ে চলেছে, যা অবিস্মরণীয়।আর এটি সম্ভব হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে।করোনার সময় প্রবাসীরা শত শত কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছেন দেশে। প্রবাসীদের পাঠানো […]