Skip to content
Thursday, November 05, 2026
CBNA24
শিরোনাম
  • সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বন্দী, দু’জনের মৃত্যুদণ্ডে রায়ের অনুলিপি চায় সরকার     
  • সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির ‘গোপনীয়’ চিঠিতে যা আছে     
  • ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান     
  • মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর     
  • গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত     
  • ইউরোপের রঙিন স্বপ্ন, দালালের ফাঁদে নিঃস্ব বাংলাদেশিরা     
  • ‘মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না’     
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ     
  • অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা বন্ধ হতে পারে, অভিবাসন কমাতে বড় সংস্কারের ঘোষণা     
  • ৬৪ মিলিয়ন ডলারের মেডিকেইড জালিয়াতি: যুক্তরাষ্ট্রে জাকিয়া খানের ৭৬ মাসের কারাদণ্ড     
  • দেশের সংবাদ
  • বিশ্ব
  • কানাডার সংবাদ
  • প্রবাসের সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সাহিত্য ও কবিতা
  • মুক্তিযুদ্ধ
  • আইটি বিশ্ব
  • জীবন ও স্বাস্থ্য
  • আরও
    • ৫ম বর্ষপূর্তি
    • ধর্ম-কর্ম
    • জাতিসংঘ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অবিশ্বাস্য হলেও সত্য
    • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
    • শিক্ষাঙ্গন
    • পত্রিকার পাতা থেকে
    • ছোটদের পাতা
    • চাকরী ও বাড়ী ভাড়া
    • বইয়ের পাতা থেকে
    • মত-মতান্তর
    • সোশ্যাল মিডিয়া
    • ভ্রমণ
    • লেখালেখি
    • যাপিত জীবন
    • পরিবেশ ও জীব বৈচিত্র্য
    • বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
    • জানা অজানা
    • কৃষি ও প্রকৃতি
    • অন্যান্য সংবাদপত্র
    • ষোল আনা
    • রকমারি
প্রবাসের সংবাদ

মালয়েশিয়ায় সেকেন্ড হোম ৮ হাজার ব্যক্তির ফ্ল্যাট ক্রয়

        October 04, 2020


মালয়েশিয়াকে সেকেন্ড হোম হিসেবে বেছে নেয়াদের তালিকায় বাংলাদেশিরা তৃতীয়

মালয়েশিয়ায় সেকেন্ড হোম ৮ হাজার ব্যক্তির ফ্ল্যাট ক্রয় , আবেদন জমা ৪ হাজার

৮ হাজারের বেশি বাংলাদেশি মালয়েশিয়ায় ফ্ল্যাট, বাড়ি কেনার জন্য দেশটির সেকেন্ড হোম প্রকল্পভুক্ত হয়েছেন। এ প্রকল্পে জমা পড়েছে আরও ৪ হাজার বাংলাদেশির আবেদন। সেকেন্ড হোম হিসেবে যেসব বিদেশি নাগরিক মালয়েশিয়াকে বেছে নিচ্ছেন তাদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান তৃতীয়।

সংশ্লিষ্টরা বলছেন, সেকেন্ড হোম কর্মসূচির আওতায় বিদেশিরা স্থাবর সুবিধা ও রাজস্ব হিসাবে দেশটির জাতীয় অর্থনীতিতে যোগ হচ্ছেন। সেখানে টাকার উৎস নিয়ে প্রশ্ন না করায় অনেক বাংলাদেশি এ সুযোগ নিচ্ছেন। জীবন ও বিনিয়োগের নিরাপত্তা ছাড়াও মালয়েশিয়ার শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থাও তাদের সেকেন্ড হোম বানানোর অন্যতম কারণ। বিদেশিদের আকৃষ্ট করতে মালয়েশিয়া ৮ বছর আগে এ প্রকল্প চালু করে।

বাংলাদেশ ছাড়াও চীন, সিঙ্গাপুর, সৌদি আরব, আমিরাত, কুয়েত, ভারত, পাকিস্তান, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অর্ধশতাধিক দেশের প্রায় ৬০ হাজার মানুষ মালয়েশিয়াকে তাদের সেকেন্ড হোম হিসেবে বেছে নিয়েছেন। আরও ৫০ হাজারের বেশি আবেদন প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশ থেকেও আরও ৪ হাজার আবেদনকারী রয়েছেন। ডিসেম্বরের মধ্যে তারা সেকেন্ড হোম প্রকল্পভুক্ত হবেন। প্রকল্পভুক্ত ও আবেদনকারী বাংলাদেশিদের মধ্যে ৯০ শতাংশই ব্যবসায়ী, আমদানি-রফতানিকারক ও শিল্পপতি। বাকিরা সাবেক আমলা, রাজনীতিবিদ, কূটনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবীর। তবে সেকেন্ড হোমের জন্য প্রয়োজনীয় টাকা বাংলাদেশ থেকে কেউই বৈধ পথে নেননি। বিষয়টি জানে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও। তবু থামছে না এ অর্থ পাচার।

২০১৫ সালে বাংলাদেশের কেন্দ্রীয় গোয়েন্দা সেল নিয়ে একটি কমিটিও করা হয়েছিল। ওই কমিটিকে বলা হয়, আয়কর না দিয়ে অবৈধভাবে অপ্রদর্শিত অর্থ বিদেশে পাচার বা সেকেন্ড হোম নির্মাণ করেছেন তাদের তালিকা প্রস্তুত ও ব্যবস্থা নেয়ার জন্য কর্মকৌশল নির্ধারণ করতে। ৩ সদস্যের বিশেষ টিম এ বিষয়ে অনুসন্ধানও চালিয়েছিল। এ ছাড়া ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে ১০ বছর মেয়াদি মালয়েশিয়ান ভিসাকারীদের তালিকা তৈরির পরই কাজ শুরুর কথা ছিল, কিন্তু বাস্তবে কোনোটাই আলোর মুখ দেখেনি। জানা গেছে, ৫০ বা তার বেশি বয়সী বিদেশিকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে অবস্থানের জন্য দেশটির ব্যাংকে দেড় কোটি টাকা ফিক্সড ডিপোজিট রাখতে হয়। আবেদনকারীর মাসিক আয় হতে হয় ২ লাখ ১০ হাজার টাকা। পঞ্চাশের নিচের বয়সীদের ফিক্সড ৩ কোটি টাকা ও মাসিক আয় দেখাতে হয় ৪ লাখ ২০ হাজার টাকা।

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন
Tagged 4 thousand applications were submitted, 6 thousand people bought flats, Bangladeshis are third in the list of those who chose Malaysia as their second home, Second home in Malaysia, মালয়েশিয়ায় সেকেন্ড হোম ৮ হাজার ব্যক্তির ফ্ল্যাট ক্রয়
Sadera Sujon

Related Articles

প্রবাসের সংবাদ ফিচার্ড

দেশে আসা প্রবাসীদের সব কেড়ে নেওয়াই তাদের পেশা

Posted on October 17, 2021October 17, 2021 Author Sadera Sujon

দেশে আসা প্রবাসীদের সব কেড়ে নেওয়াই তাদের পেশা বিদেশ থেকে আসা যেসব যাত্রী বিমানবন্দর এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করেন তাদের টার্গেট করত একটি চক্র। কৌশলে এসব প্রবাসীদের সঙ্গে তারা সখ্যতা গড়ে তুলতেন। একপর্যায়ে নেশাজাতীয় কিছু খাইয়ে সর্বস্ব লুটে নিতেন। এ ছাড়া কখনও পিস্তল ও ছুড়ি ঠেকিয়ে ছিনতাই বা ডাকাতিও করতেন তারা। গতকাল শনিবার এরকমই একটি […]

সংবাদটি শেয়ার করুন
প্রবাসের সংবাদ

বাংলাদেশে বসে লন্ডন প্রবাসীদের সঙ্গে অভিনব কায়দায় প্রতারণা

Posted on April 18, 2021 Author Sadera Sujon

বাংলাদেশে বসে লন্ডন প্রবাসীদের সঙ্গে অভিনব কায়দায় প্রতারণা তাইসির মাহমুদ, লন্ডন থেকে/১৮ এপ্রিল, ২০২১ | একটি প্রতারকচক্র বাংলাদেশ থেকে যুক্তরাজ্য প্রবাসীদের মোবাইল ফোন হ্যাক করে অভিনব কায়দায় হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তারা প্রথমে প্রবাসীদের মোবাইল ফোন হ্যাক করে কন্টাক্ট লিস্ট থেকে সকল নাম্বার নিয়ে নেয়। এরপর ইমোর মাধ্যমে একটির পর একটি নাম্বারে কল করে […]

সংবাদটি শেয়ার করুন
জাতিসংঘ প্রবাসের সংবাদ ফিচার্ড

উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে ‘বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী’

Posted on May 26, 2021May 26, 2021 Author Sadera Sujon

উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে ‘বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী’ শক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বে প্রকৃষ্ট উদাহরণ- প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ। নিউইয়র্ক, ২৫ মে ২০২১। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনীর অপরিসীম শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে বেগবান করেছে তা জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ […]

সংবাদটি শেয়ার করুন

Post navigation

মহাবিপদে রেমিট্যান্সযোদ্ধারা, সৌদি শ্রমবাজারে অশনিসংকেত
মালয়েশিয়ায় সেকেন্ড হোম ৮ হাজার ব্যক্তির ফ্ল্যাট ক্রয়
shah-bahauddin
marvin-rotrand-ex-councillor

সাম্প্রতিক সংবাদসমূহ

  • কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ?
  • ‘সেক্স মন্ত্রণালয়’ গঠন নিয়ে আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল মারামারি—এমপিদের কিল-ঘুষি, চেয়ার ছোড়াছুড়ি
  • মন্ট্রিয়লে কানাডা–ইউরোপীয় ইউনিয়নের নতুন অংশীদারত্বের ঘোষণা
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স
  • মন্ট্রিয়লে অস্থায়ী বাসিন্দার চিকিৎসাবিল এক লাখ ডলারের বেশি
  • দীর্ঘ অপেক্ষায় চিকিৎসা থেকে সরে যাচ্ছেন কুইবেকবাসী
  • টিন সার্টিফিকেট আর প্রয়োজন নেই? যেভাবে বাতিলের আবেদন করবেন
  • স্ত্রী রেখেই শ্যালিকাকে বিয়ে, মুখে কালি মাখিয়ে গ্রামছাড়া
  • অরুণাচলে চীনা সেনাদের তাঁবু, ভারত-চীন সম্পর্কে নতুন করে উত্তেজনা

আমাদের চ্যানেল থেকে

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
« Oct    
DeshDiganta Media

১৯৯৬ সাল থেকে প্রবাসে কমিউনিটির সেবায়। সংবাদ, ছবি, ভিডিওসহ রকমারি প্রকাশনায় Deshdiganta Media

ISSN 2563-7894

Your browser doesn’t support HTML5 video tag.

CBNA পরিবার

সম্পাদকঃ সদেরা সুজন (S Debroy),  প্রধান উপদেষ্টাঃ বিদ্যুৎ ভৌমিক, উপদেষ্টাঃ শাহ্ বাহাউদ্দীন শিশির, আব্দুল মোত্তালেব খন্দকার, প্রধান গ্রাফিক ডিজাইনারঃ রনি সাহা,  প্রধান ওয়েব ডেভেলপারঃ মোঃ ফরিদ হোসেন, সহকারী ওয়েব ডেভেলপারঃ সৌভিক দেবরায়।

মোবাইলঃ 1514 714 8418 [Canada], 01777470190 [Bangladesh] ই-মেইলঃ [email protected], [email protected], ফেসবুকঃ CBNA24 ইউটিউবঃ Sadera Sujan

বিভাগসমূহ

  • ৫ম বর্ষপূর্তি
  • Business
  • CBNA English NEWS
  • Law and Justice
  • Life and health
  • Sports
  • Uncategorized
  • অবিশ্বাস্য হলেও সত্য
  • আইটি বিশ্ব
  • কানাডার সংবাদ
  • কৃষি ও প্রকৃতি
  • খেলা
  • চাকরী ও বাড়ী ভাড়া
  • ছোটদের পাতা
  • জাতিসংঘ
  • জানা অজানা
  • জীবন ও স্বাস্থ্য
  • দেশের সংবাদ
  • ধর্ম-কর্ম
  • পত্রিকার পাতা থেকে
  • পরিবেশ ও জীব বৈচিত্র্য
  • প্রবাসের সংবাদ
  • ফিচার্ড
  • বইয়ের পাতা থেকে
  • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
  • বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • ভ্রমণ
  • মত-মতান্তর
  • মুক্তিযুদ্ধ
  • মুখোমুখি
  • যাপিত জীবন
  • রকমারি
  • লেখালেখি
  • শিক্ষাঙ্গন
  • ষোল আনা
  • সাহিত্য ও কবিতা
  • সোশ্যাল মিডিয়া

© Copyright - All Rights Reserved by Deshdiganta Media (CBNA24.com)

© Copyright - All Rights Reserved by Deshdiganta Media (CBNA24.com) | Newspaper Lite by themecentury.