বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
লায়লা নুসরাত। কা না ডা র সংবাদ
December 04, 2022
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা।
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সাবেক কমিটি ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য গত ৫ নভেম্বর বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচনে কয়েস-শুভ্র প্যানেল বিজয়ী হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে কয়েস-শুভ্র প্যানেল ২০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।
নতুন কমিটির কয়েস- শুভ্র প্যানেলের সভাপতি কয়েস চৌধুরী তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা কমিউনিটির সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যোগ্য মনে করে আপনাদের পছন্দের প্যানেল কে আপনারা জয়যুক্ত করেছেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কমিউনিটির উন্নয়নে একসাথে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে তুললো।
অনুষ্ঠানের উপস্থিতির একাংশ
সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে আমরা সবাই কে নিয়ে একসাথে কাজ করতে চাই। আসুন কমিউনিটির উন্নয়নই হোক আমাদের একমাত্র লক্ষ্য।
বার্ষিক সাধারণ সভায় নৈশভোজের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্র থেকে আগত প্রখ্যাত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের মেয়ে আর টিভির বালার গায়েন চন্দ্রা রায়ের সংগীতানুষ্ঠান।
সুইডিশ আদালতের রায়, ধর্ষক পেল ৮৪০০০০ ও ধর্ষিতা পেল ৩০০০ ক্ষতিপূরণ! ২০১৭ সালের মার্চ মাসে পেট্রাকে তার নিজের বিছানায় দুজন লোক লাঞ্ছিত ও ধর্ষণ করে। দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে একজনকে সম্প্রতি ৮ লাখ ৪০ হাজার সুইডিশ ক্রোনার (১ ক্রোনার=প্রায় ১০ টাকা) ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের এই রায়ের পর সারা সুইডেন জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে […]
সব পথ হারিয়ে ড. ইউনূস এখন তারেক রহমানের কাছে গেছেন: ফজলুর রহমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলছেন। উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবর কাছে ১২ ঘণ্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন।’ বুধবার (১১ জুন) বিকালে […]
বিশ্ব বাবা দিবস স্মরণে সব বাবাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বিশ্ব বাবা দিবস বা পিতৃ দিবস উপলক্ষে সমস্ত বাবাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের কখনই ভুলে যাওয়া উচিত হবে না যে, মাতা পিতা হলেন সন্তানদের সবচেয়ে বড় আশ্রয় ও শিক্ষক। মাতার মত একজন পিতাও তার সন্তানদের জন্য এমন একজন ভাল ও যোগ্য গাইড, তাই বিখ্যাত […]